দুঃস্থ নারীদের স্বাবলম্বি করতে মাগুরা জেলা পরিষদের অনন্য উদ্যোগ

মাগুরানিউজ.কম:

mnমাগুরার ৬২ জন দুঃস্থ নারী তাদের জীবন সংগ্রামে পাশে পেলো মাগুরা জেলা পরিষদকে। আজ সকালে জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হলো সেলাই মেশিন। এর আগে এই ৬২ জন দুঃস্থ নারীকে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষন প্রদান করা হয়।

আজ এ উপলক্ষে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী পরিচালক খোন্দকার আজিম আহমদ।

mn

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীদের একজন বিউটি খাতুন জানান, জেলা পরিষদ আমাদেরকে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে শেলাই মেশিন প্রদান করেছে। এখন আমি আমার পরিবারের পাশে দাড়াতে পারবো।

উপকারভোগী নারীরা তাদেরকে স্বাবলম্বি করতে সহযোগিতা করার জন্য জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা পরিষদ প্রশাসক জানিয়েছেন মাগুরার সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বি করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: