মাগুরায় গ্রাম আদালত এর প্রকল্প সমাপনি কর্মশালা

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় গ্রাম আদালত এর দিনব্যাপী প্রকল্প সমাপনি কর্মশালা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এ্যাটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের ব্যবস্থাপক সরদার এম আসাদুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, গ্রাম আদালত প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মোঃ আমির হোসেন প্রমুখ।

কর্মশালায় জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়- ২০১১ সাল থেকে মাগুরার ১৪টি ইউনিয়নে এ প্রকল্প শুরু হওয়ার পর থেকে ৩ হাজার ১৪৫ টি দেওয়ানী ও ফৌজদারী মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ৩হাজার ৭২টি মামলা নিস্পত্তি সম্পন্ন হয়েছে। মাত্র ৭৩টি মামলা চলমান রয়েছে। এর ফলে প্রচলিত আদালতের উপর সাধারণ মামলার চাপ অনেকটাই কমে গেছে। কর্মশালা থেকে এ কার্যক্রম অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানানো হয়। এ সময় উপস্থিত চেয়ারম্যানবৃন্দ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও গ্রাম আদালতের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: