মাগুরানিউজ.কম:
মাগুরায় করাত কলে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জারিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জানান, লাইসেন্স বিহীন ভাবে শহরের নান্দুয়ালী এলাকায় করাত কল পরিচালনার অভিযোগে মালিক সিদ্দিকুর রহমানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড ও দ্রুত লাইসেন্স করারও আদেশ দেওয়া হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র।

