মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক। বৃহৎ উন্মুক্ত দোকান

মাগুরানিউজ.কম:

mnমাগুরা-ঝিনাইদহ জাতীয় মহাসড়কটি এখন ইট, বালু, খোয়া, স্যানেটারি ও কাঠ ব্যবসায়ীদের দখলে। অবৈধ ব্যবসায়ীদের কারণে জাতীয় সম্পদ নষ্টসহ প্রতিনিয়তই ঘটছে প্রাণনাশের ঘটনা। কোথাও কোথাও রাস্তার জমি না ছেড়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ফলে সড়ক দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত।

রাস্তার উপর ব্যবসা করা অবৈধ জেনেও অনেক দখলদার প্রভাবশালী হওয়ায় তাদের এই দখলদারিত্ব থেকে বিরত করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু কিছু অবৈধ দখলদার উচ্ছেদের ঘটনা ঘটলেও পরে আবার তারা সড়কের উপর ব্যবসা সাজিয়ে বসে।

জানা গেছে, প্রশাসনের অবহেলা ও গাফলতি আর অসাধু ব্যবসায়ীদের লোভ এবং আইনের প্রতি অবহেলার কারণে রাস্তার উপর এসব ব্যবসা আজ স্থায়ীত্ব লাভ করেছে। কেউবা আবার দেখাদেখিও এসব পথে পা বাড়াচ্ছেন। সরকারি জায়গা হওয়ায় ও ছেলে-মেয়েদের পড়া শোনাসহ পরিবারের খরচ মেটাতে অনেকেই রাস্তার উপর ব্যবসা চালাচ্ছেন দেদারছে। কিন্তু অবৈধ দখলকারীদের কারণে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিপাকে পড়েছে স্কুলগামী কোমলমতি শিশুরা। রাস্তার উপর থেকে এ সকল ব্যবসায়ীদের সরাতে পারলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী।

অপরদিকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন বলেন, তারা এ ব্যাপারে মাঝেমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: