মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলায় এ বছরে ১২৩টি মন্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উতসব শারদীয় দূর্গাপুজা। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন মন্দিরে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ করা গেছে। কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজুল ইসলাম জানান, এ উপজেলায় ১২৩ মন্ডপের মধ্যে অধিক ঝুকিপূর্ন মন্ডপ রয়েছে ২৬টি ঝুকিপূর্ন রয়েছে ৫৩টি কম ঝুকিপূর্ন বা সাধারণ মন্ডপ রয়েছে ৪৪টি, মন্ডপের নিরাপত্তা ও পুজা উৎসব সুন্দর ভাবে শেষ করার জন্য বিভিন্ন মন্ডপে ৭৩৮ জন আনসার সদস্য ও ২২জন পুলিশের সদস্য নিয়োজিত রয়েছে ।
তিনি আরো জানান ,অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশের ৯টি মোবাইল টিমের টহলের ব্যবস্থা রাখা হয়েছে,তারা পুজার শেষ দিন প্রর্যন্তু বিভিন্ন স্থানে টহল দেবে।


