মাগুরানিউজ.কম:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে”। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।
তিনি দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।


