মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরে ঝোপের মধ্য থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোপালপুর এলাকার সড়কের পাশে ঝোপের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর গ্রামের সড়কের পাশে ঝোপের মধ্যে কাপড়ে জড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। তারা খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বুধবার দিবাগত রাতে কেউ মরদেহটি ফেলে গেছে বলে পুলিশের ধারণা। পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি ।
মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

