শেখ রাসেলের জন্মদিনে মাগুরায় বণ্যাঢ্য আয়োজন

মাগুরানিউজ.কম:

mn

মাগুরাতে নানা আয়োজনে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১ তম জন্মদিন পালিত হয়েছে। 

 

বাংলাদেশ শিশু একাডেমি এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংসদ মাগুরা জেলা শাখা এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে সৈয়দ আতর আলি গণ গ্রন্থাগার মিলনায়তনে মাগুরা শিশু একাডেমি এবং দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের বাসভবনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে।

উভয় অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা শিশু কর্মকর্তা আহম্মদ আল হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, আওয়ামীলীগ নেতা তানজেল হোসেন খান, হাজী গোলাম মওলা, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমূখ।

এসময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাগুরা জেলা সভাপতি মামুনুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মীর রাশেদুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

এছাড়াও শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া কামনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: