বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাগুরা সফর

মাগুরানিউজ.কম:

mnবাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল মাগুরা সফর করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করে।

সংগঠন সুত্রে জানাযায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা, সাতক্ষীরা ও যশোর সফর শেষে গতকাল মাগুরা আসেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিকাল ৩টায় মাগুরার কাঁটাখালি বাজারে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম। এসময় সংগঠনের জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাঁটাখালি থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সদরের হাজিপুরের উদ্দেশ্যে যাত্রা করেন নেতৃবৃন্দ। হাজিপুরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ সাইফুল ইসলাম ছোটন ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ (হারুন) কে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে বিকাল ৪টায় হাজিপুরের ডাঃ লুৎফর রহমান মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দীয় সভাপতি আহমেদ সাইফুল ইসলাম ছোটন, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ (হারুন), মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু ও সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম।

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দীয় সভাপতি আহমেদ সাইফুল ইসলাম ছোটন তার বক্তৃতায় বলেন, বিগত সরকারের সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা সব সময়ই লাঞ্চিত হয়েছে। সেই সময় মুক্তিযোদ্ধারা কোন চাকুরী পায়নি। এমনকি কোন ভাতাও দেওয়া হয়নি। এদিকে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানিত করা হয়েছে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

এসময় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দীয় নেতৃবৃন্দ, জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: