মাগুরানিউজ.কম:
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় করা মামলায় মা নাজমা বেগমের জবানবন্দী গ্রহণ করেছেন আদালত।
মাগুরা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম রবিবার গুলিবিদ্ধ নাজমা বেগমের ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। এ সময় আদালতে মায়ের সঙ্গে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার বাবা বাচ্চু ভূইয়া উপস্থিত ছিলেন।
এ ঘটনায় করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা আজিবর শেখ গত ১৭ জুলাই পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হন।

