মাগুরানিউজ.কম:
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রবিবার ভায়না মোড়ে বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবার এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তামাক চাষ খাদ্য উৎপাদনের জন্য ক্ষতিকর, দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রনে নীতিমালা চাই।
স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় আরডিসির নির্বাহী পরিচালক ও তামাক বিরোধী নারী জোটের জেলা প্রতিনিধি লায়লা কানিজ বানু উপস্থিত ছিলেন। তাছাড়া ট্যাস্কফোর্সের সদস্যবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, ছাত্র-ছাত্রী, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহনকারী প্রত্যেকে শ্লোগান দেয় কৃষি প্রযুক্তি ব্যবহার কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর।

