আবারো ৯০ শিক্ষার্থী হারাতে বসেছে মূল্যবান এক বছর

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার অমরেশ বসু ডিগ্রি কলেজের ৯০ শিক্ষার্থী হারাতে বসেছে তাদের মূল্যবান এক বছর। মাগুরা জেলা সদরের আলোকদিয়ায় প্রতিষ্ঠিত এই কলেজের শিক্ষার্থীদের আবারও নিবন্ধন জনিত সমস্যার সম্মুখিন হতে হলো। তবে এবার আর এইচএসসি শিক্ষার্থীরা নয়, এবার ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিবন্ধনের সমস্যার সম্মুখিন হতে হলো। ফলে ডিগ্রী দ্বিতীয় বর্ষের ৯০জন শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে যেতে বসেছে মূল্যবান একটি বছর।

শিক্ষার্থীরা বলছেন, অতীত থেকে শিক্ষা না নেওয়া এবং সঠিক তত্ত্বাবধানের অভাবে চলতি বছরে দুই বার একই সমস্যার মুখোমুখি হতে হলো কলেজের শিক্ষার্থীদের।

গতকাল এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা অধ্যক্ষকে রুমের মধ্যে রেখে তালা ঝুলিয়ে দিয়ে অধ্যক্ষ মোস্তফা ফারুক আহম্মদ এবং হেড ক্লার্ক অনিমেষের পদত্যাগ দাবি করতে থাকে। একপর্যায়ে, পরিস্থিতি নিয়ন্ত্রনে কলেজ চত্বরে পুলিশের আগমন ঘটে।

শিক্ষার্থীদের একটাই দাবি তারা যেনো এবছর নিবন্ধন থেকে তারা বাদ না পড়ে।

নিবন্ধন জনিত সমস্যার সম্মুখিন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন।

চেষ্টা করা সত্বেও এ ব্যাপারে কলেজ কতৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: