মাগুরার বাজারে পেটভর্তি ডিম নিয়ে ক্রেতাদের অপেক্ষায় ইলিশ

মাগুরানিউজ.কম:

mn

মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন নদ-নদী ও সাগরে জাল ফেলা নিষিদ্ধ করেছিল সরকার। কিন্তু এখন জেলেদের জালে বেশির ভাগই ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকারের সময়সীমার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বড় ও মাঝারি আকারের ডিমওয়ালা ইলিশের ছড়াছড়ি। বিক্রেতারা বরফে ঢেকে রাখছেন এসব ইলিশ।

মাগুরা সদরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা মো. হান্নান বলেন, ‘ডিমওয়ালা ইলিশ কিনতে বিবেকে বাধে। তবু তিন কেজি কিনলাম। এত ডিমওয়ালা মাছ বাজারে আসবে তা ভাবিনি। আসলে কি এবার ডিমওয়ালা ইলিশ রক্ষা হয়েছে?’ বিক্রেতারা জানান ইলিশের অধিকাংশেরই পেটভর্তি ডিম।

মাছ ব্যবসায়ী বাদল বিশ্বাস বলেন, ‘নিষেধাজ্ঞার সময় অনেকে ইলিশ ধরে লুকিয়ে রেখেছিলেন। সেগুলো এখন আনছেন। পাশাপাশি এখন যে ইলিশ ধরা পড়ছে সেগুলোরও অধিকাংশ ডিমওয়ালা। ছোট ইলিশেও ডিম পাওয়া যাচ্ছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: