মাগুরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মাগুরানিউজ.কম:

mn

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মাগুরা কালেক্টরেট ভবন থেকে সরকারী-বেসরকারী সংস্থার যৌথ উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

কালেক্টরেট ভবন থেকে শুরু হয়ে শহরের ভায়না মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসক ভবনে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

র‌্যালী শেষে “ সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” প্রতিপাদ্যকেকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: এফবিএম আব্দুল লতিফ, পৌরসভার মেয়র ইকবাল আখতার খান, সদর উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম, বেসরকারী সংস্থা আশার জেলা ব্যবস্থাপক মো: একরামুল হক।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলি মাহমুদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে জেলায় ব্যাক্তিগতভাবে স্যানিটারী ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ৩ হাজার ৯শত ৭৫ টি পরিবার, গ্রাম সরকারের দেওয়া ল্যাটিন ব্যবহার করেন ১১ হাজার ৫শত ৬০টি পরিবার, এনজিও কর্তৃক প্রদেয় ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২২ হাজার ৯শত ৬১ টি পরিবার। জেলায় শতকরা স্যানিটেশন কভারেজ ৯০.৪৭ ভাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: