মাগুরানিউজ.কম:
দিলে খরতাপ ও রাতে ঠান্ডা একসাথে বিরাজ করছে। এমন বৈরী আবহাওয়ায় সাথে খাপ খাওয়াতে পারছেনা জনসাধারন। নুতন নুতন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। মাগুরাতে শুরুতে দিনের বেলায় তাপমাত্রার পারদ প্রায় ৩০ ডিগ্রী চড়িয়ে যাচ্ছে। আর রাত নামার সাথে সাথে তা ২৫ এর নিচে নেমে যাওয়ার পাশাপাশি শেষ রাত থেকে সকাল অবধি চলছে শীতের আলিঙ্গন।
গত কয়েকদিন ধরে দিনের বেলা দুপুরের দিকে কিছুটা গ্রীষ্মের মৃদু তাপ লক্ষ্য করা গেলেও সন্ধ্যার পর থেকে শেষ রাত হয়ে সকাল পর্যন্ত যথেষ্ট শীতের আমেজই লক্ষ্য করা যাচ্ছে এ অঞ্চলে। বিশেষ করে শেষ রাত থেকে সকাল অবধি শীত অনেকটাই জেঁকে বসছে। আবার কোন কোন দিন বইছে হিমেল হাওয়া। এর ফলে শীতের আমেজ লক্ষ্যণীয় হয়ে উঠছে।
এ অবস্থায় বৈরী আবহাওয়ায় শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের মতে আবহাওয়া পুরোপুরি মানানসই হলে তা ঠিক হয়ে যাবে।

