মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা পরিষদের সমম্মেলন কক্ষে বে-সরকারি সংস্থা আশা’র জেলা ব্র্যাঞ্চ ম্যানেজারদের সমন্বয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়।
জেলা ম্যানেজার একরামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র সহকারি পরিচালিক সৈয়দ মঞ্জুর হোসেন। বক্তব্য রাখেন আশা’র রেমিটেন্স শাখার ম্যানেজার রাশেদুল হক, জেলা আঞ্চলিক ম্যানেজার আবু জাফর প্রমুখ। সভায় আশা’র মাগুরা জেলা ব্র্যাঞ্চের ২৯ জন ব্র্যাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আশা স্বাস্থ্য, স্যানিটেশন, গ্রামীণ জনগোষ্ঠির ভাগ্যোন্নœয়নসহ বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে। গত ২০১৪-১৫ অর্থবছরে আশা গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোয়ন্নয়নে জেলার প্রায় ৩০ হাজার সদস্যদের প্রায় ৯৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

