মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা

মাগুরানিউজ.কম:

mn

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের কেশবমোড়ে শ্রাবনী কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

পরিচিতি ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু ও সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম বিশেষ বক্তব্য রাখেন।

এছাড়াও ব্যক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার আহম্মদ আলী, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন বিশ্বাস, মোঃ সাহেব আলী লস্কার, মোঃ পাভেল খান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তানিয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদক রাজীবুল ইসলাম জুয়েল খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতির জন্য এই আয়োজন বলে জানান সংগঠনের নেতারা।

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সজীব ওয়াজেদ জয়ের প্রেরণায় সারাদেশের ন্যায় মাগুরা জেলায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সাংগঠনিক কার্যক্রমে দৃঢ় থাকবে বলে তাদের ব্যক্তব্যে জানান, নবনির্বাচিত সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু ও সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম। জানান, নতুন প্রজন্মের স্বার্থ সংরক্ষনের কাজ করবে এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: