জিতলো শিশিরের ত্রিপল্লী স্পোর্টিং ক্লাব। আনন্দে মাতোয়ারা মাগুরার তিন গ্রাম

মাগুরানিউজ.কম:

mn

আজ দিন শিশিরের। জিতলো তার ত্রিপল্লী স্পোর্টিং ক্লাব। আজ বিকালে মাগুরার আড়পাড়া আইডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জিতেছে মাগুরার অন্যতম ক্রিড়া সংগঠক শিশির সরকারের দল ত্রিপল্লী স্পোর্টিং ক্লাব। আনন্দে মাতোয়ারা তিন গ্রাম। শালিখার তিন গ্রাম নিয়ে ত্রিপল্লী (আসবা-বড়ইচাড়া-ধাওয়াসীনা) স্পোর্টিং ক্লাব। আর এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন শিশির সরকার। তিন গ্রামেই এখন চলছে উৎসবের আমেজ।

মাগুরার আড়পাড়া আইডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে আড়পাড়া যুব সংঘের আয়োজনে আজ বিকালে অনুষ্ঠিত হলো ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ত্রিপল্লী স্পোর্টিং ক্লাবের সঙ্গে সীমাখালি ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ত্রিপল্লী স্পোর্টিং ক্লাব ২-০ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় ত্রিপল্লী স্পোর্টিং ক্লাবের কৃষ্ণ। 

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আড়পাড়া আইডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে হাজারো দর্শকের সাথে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন। আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজাউল হক বিশ্বাস। 

বিজয়ী দল ত্রিপল্লী (আসবা-বড়ইচাড়া-ধাওয়াসীনা) স্পোর্টিং ক্লাবের সভাপতি শিশির সরকার তার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও তিনি মাদক থেকে দুরে থাকার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হতে কিশোর ও যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: