মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের ঢাকারোড় সংলগ্ন কাঁচাবাজার এলাকায় হোটেল ঈগলে অভিযান চালিয়ে খুলনার দিঘলিয়া থানার চাঞ্চল্যকর কবির হত্যা মামলার দুই আসামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মাগুরা সদর থানা পুলিশের অভিযানে এদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, দিঘলিয়া থানার পানিঘাটি গ্রামের হাসান শেখের পুত্র ইকবাল শেখ ও মতিয়ার মোড়লের পুত্র উকিল মোড়ল, ব্রক্ষ্মগাতী গ্রামের জাভেদ আলীর পুত্র ইমরান আলী এবং সেনহাটি গ্রামের আইয়ুব আলীর পুত্র আমির হোসেন।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঈগল হোটেলে অভিযান চালিয়ে ওই চার আসামীকে আটক করে। আটককৃতদের মধ্যে ইকবাল শেখ ও উকিল মোড়ল দীঘলিয়ার চাঞ্চল্যকর কবির হত্যা মামলার এজহাভুক্ত ও অন্য দুইজন সন্দেহভাজন আসামী।


