এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীলের আগে এমসিকিউ

মাগুরানিউজ.কম:

mn

২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি-তে সৃজনশীল পরীক্ষার আগে এমসিকিউ পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার আগে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসিতে এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেওয়া হবে। এর ফলে বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ আছে, সেসব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ আছে, সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নরপত্রে পরীক্ষা হবে। হ্রাসকৃত ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, প্রচলিত পরীক্ষা পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি পরিহার করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় বৃদ্ধি ও প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করতে আরো উন্নত পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজন আছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষা পদ্ধতি সংস্কারের এ আলোচনা একেবারেই প্রাথমিক ও ব্রেন স্টোর্মিং পর্যায়ে রয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে। সেমিনার, কর্মশালার আয়োজনসহ সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: