মাগুরানিউজ.কম: মাগুরা সদর উপজেলার আলোকদিয়া এলাকা থেকে রবিবার রাতে চোরাই সন্দেহে একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সোমবার বিকালে সাংবাদিকদের জানান, ঐ দিন রাতে টহলরত অবস্থায় এসআই নাসিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের পারনান্দুয়ালী এলাকায় একটি প্রাইভেট কারের গতিরোধ করলে সেটি দ্রুত গতিতে আলোকদিয়া এলাকায় ঢুকে পড়ে। পুলিশ পিছু নিলে এ সময় প্রাইভেট কারের আরোহীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারটি আটক করে মাগুরা সদর থানায় নিয়ে আসে।
আটক প্রাইভেটকারটির নম্বর (ঢাকা মেট্রো গ- ৩৯-৩২০১) ।
পুলিশের ধারণা এটি চোরাই প্রাইভেটকার হতে পারে। অথবা কোন অপরাধমুলক কাজে এটি ব্যবহৃত হচ্ছিল।

