মাগুরানিউজ.কম: মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের স্থাণীয় শাখার উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচিটি পালন করেছে।
আজ সোমবার(৫ আগষ্ট) মহ্মদপুর উপজেলা সদরের বাসস্টান্ড এলাকায় এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
বেতনভাতার বৈষম্য দূর করে সরকারের নতুন পে-স্কেল অনুযায়ী সকল প্রকার সুয়োগ সুবিধা পাওয়ার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ত্ব দেন ফারিয়ার উপজেলা শাখার সভাপতি মাহামুদুন নবী ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
Like this:
Like Loading...