আজ বিশ্ব শিক্ষক দিবস। মাগুরায় নেই কোন কর্মসূচি

mnমাগুরানিউজ.কম: পরিবারকে বলা হয় প্রাথমিক শিক্ষালয়। প্রাতিষ্ঠানিক হাতেখড়িটা সবার পরিবারেই হয়। এরপর সারাজীবন শিক্ষাপ্রতিষ্ঠানই দায়িত্ব পালন করে একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হয় শিক্ষককে। আজ ৫ অক্টোবর সারাবিশ্বের শিক্ষকদের সম্মানে গৃহীত দিবস। ‘বিশ্ব শিক্ষক দিবস’।

শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়।

দিবসটি পালনের উদ্দেশ্য- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো।

দিবসটি উপলক্ষে মাগুরাতে কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে এ বছর সরকারিভাবেও কোন কর্মসূচি হাতে নেওয়া হয়নি বলে জানাগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: