৩০০ শিক্ষার্থীর মুখে খুশির ঝিলিক। মাগুরা নিউজের অভিনন্দন

mnমাগুরানিউজ.কম: এবার নিশ্চিন্ত হওয়া গেলো, বাচ্চার দুপুরের খাবার নিয়ে আর ভাবতে হবেনা। স্কুল কতৃপক্ষকে অনেক ধন্যবাদ। এভাবেই তাদের প্রতিক্রিয়া জানালেন উপস্থিত অবিভাবক বৃন্দ।

আজ মাগুরা সদরের ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হয়েছে। জেলার মধ্যে এ স্কুলেই প্রথম এ কর্মসূচি চালু হলো। এ কর্মসূচির আওতায় ওই বিদ্যালয়ের তিনশ’ শিক্ষার্থীকে স্কুল চলাকালিন প্রতিদিন দুপুরের খাবার সরবরাহ করা হবে। স্কুলের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি চালু হয়েছে।

শিক্ষার্থীরা বলে, “আগে স্কুলে আসলে শুধু চিন্তা থাকতো কখন বাড়ি যাবো। দুপুরের পর থেকেই ক্ষুধায় অস্তির হতো সবাই। কিন্তু ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া যাবে না। তাই ক্ষুধা নিয়েই বিকাল ৪টা পর্যন্ত ক্লাস করতে হতো। দুই একদিন সামান্য নাস্তা খেতে পেলেও অধিকাংশ দিন না খেয়ে থাকতে হয়। ফলে বিকেলের ক্লাসে লেখাপড়াও ভাল হতো না। এখন তারা খুব খুশি।

শিরিন নামে এক অবিভাবক বলেন, দুপুরে কিছু খেতে পারলে শরীরও সুস্থ্য থাকবে। পড়ালেখায় মনও বসবে। তিনি স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

মাগুরা নিউজের পক্ষ থেকে  ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষকে অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: