মাগুরা সদর উপজেলা উপ-নির্বাচনে প্রার্থী ৫। আগামীকাল প্রতীক বরাদ্দ

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী লড়বেন। আজ ৮ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার তারা এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি) সৈয়দ রবিউল ইসলামের কার্যালয়ে লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

নির্ধারিত সময়ের মধ্যে যারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন -জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু,আওয়ামী লীগ নেতা মোল্যা বেনজুর রহমান, এনামুল হক রাজা, আব্দুল হাই সরদার, গোলাম আম্বিয়া, বিএনপির মো. সাজ্জাদ হোসেন, মো. রেজাউল করিম ও এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল।

এই ৮ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন আওয়ামী লীগ নেতা রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর হোসেন,  জেলা যুবলীগের  আহ্বায়ক এনামুল হক হিরোক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বিশ্বাস নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন।

আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম জানিয়েছেন।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

আগামী ২১ জুলাই এই উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ জন ভোটার ১০৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: