চুয়াডাঙ্গা বাস স্টান্ড এলাকার থেকে গত ১ জুলাই এক প্রতিবন্ধি শিশু পাওয়া গেছে। খাদেমূল ইসলাম নামের এক পথচারী শিশুটিকে রাস্তায় পেয়ে ঝিনাইদহ সদর থানায় পৌছে দেয়। শিশুটি বাক, শ্রবন ও বুদ্ধি প্রতিবন্ধী। কি তার পরিচয় কিছুই বলতে পারেনা।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ শাখার পক্ষে আমিনুর রহমান টুকু সেদিনই শিশুটিকে ঝিনাইদহ সদর থানা থেকে জিম্বায় নেন। তারপর তার পিতামাতা এবং পরিচয়ের কোন সন্ধান না পাওয়ায় শিশুটিকে ঢাকা আহসানিয়া মিশনের যশোর শেল্টার হোমে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। শিশুটির পরিচয়ের জন্য তার নাম রাখা হয়েছে রাহেলা। তার গায়ের রং ফরসা, চেহারাও সুন্দর, পরনে প্রিন্টের জামা, বয়স ৮/৯ বছর।
কোন সহৃদয় ব্যক্তি তার পরিচয়ের কোন সন্ধান পেলে ০১৭১৬ ০২০৫০১ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।


