আজ তথ্য জানার অধিকার দিবস। মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা

 

মাগুরানিউজ.কম:

mnআজ তথ্য জানার অধিকার দিবস ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। মাগুরায় দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু প্রমুখ।

mn

সভায় বক্তারা জানান, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। সে অনুযায়ী সরকারি দফতরে তথ্য চাওয়ার পদ্ধতি, তথ্য দেওয়ার সময়সীমা। নির্ধারিত সময়ে তথ্য না দিলে  রয়েছে প্রতিকারের ব্যবস্থা।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: