মাগুরানিউজ.কম:
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে শান্তি পদযাত্রা ও মানববন্ধনের মধ্য দিয়ে মাগুরায় শনিবার আন্তর্জাতিক অহিংস দিবস ও মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় মাগুরা শহরের প্রেসক্লাব এলাকা থেকে শান্তি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন শেষে স্থানীয় দৈনিক খেদমত সম্পাদক খান শরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুজন মাগুরার সভাপতি, ভাষাসৈনিক শিক্ষাবিদ খান জিয়াউল হক।
উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও অহিংস আন্দোলনের পুরাধা মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মবার্ষিকীতে জাতিসংঘের উদ্যোগে ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবে সারাবিশ্বে পালন করা হচ্ছে। ২ অক্টোবর ছিল গান্ধির ১৬৪তম জন্মবার্ষিকী।

