মাগুরানিউজ.কম:
সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহকে নৈকট্য লাভে পশু কোরবানি দিয়ে থাকে। কিন্তু চাইলেও কোরবানি দেওয়ার সামর্থ্য সবার থাকে না। এ জন্যই ইসলাম ধর্মে কোরবানিকৃত পশুর মাংসের একটি অংশ গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে।
বস্তিতে যারা বসবাস করছে তাদের কোরবানি ঈদ বলতে বিত্তশালিদের বাড়ি গিয়ে কোরবানির পশুর মাংস সংগ্রহ করা। মাংস সংগ্রহের বড় টার্গেট নিয়ে দুস্থ মানুষের একটি অংশ এখন ব্যস্ত সময় পার করছে।
শুক্রবার সকাল থেকে তাদের সরব বিচরণ লক্ষ্য করা হয়ে গেছে। চলেছে সন্ধ্যা পর্যন্ত। তবে ছিন্নমূলদের পরিবারের সবাই মাংস সংগ্রহ করে না।

