মাগুরানিউজ.কম:

ঈদুল আজহা উপলক্ষে মাগুরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ।
ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং চোর-ছিনতাইকারী, জাল টাকা সরবরাহকারী ও দালালচক্রের দৌরাত্ম নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মাঠে রয়েছে জানান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি বলেন, শহরের প্রতিটি বাসস্ট্যান্ড, মোড়, মার্কেটের সামনে ও জনসমাগমের স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সার্বক্ষণিক নিরাপত্তা দিতে ওই স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরা-ঢাকা মহাসড়কসহ মাগুরা-নড়াইল, মাগুরা-শ্রীপুর, মাগুরা-মহম্মদপুর, মাগুরা-যশোর, মাগুরা-ঝিনাইদহ সড়কে যাত্রী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ টহল।
এসপি আরও জানান, শহরের মার্কেটগুলোতে রয়েছে বিশেষ নজরদারী।

