মিনায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু

মাগুরানিউজ.কম:

mnসৌদি আরবের মক্কার বাইরে মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে ৭১৭ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮০৫ জন।
 
 
বৃহস্পতিবার মিনায় এ ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
 
সৌদি কর্মকর্তারা বলছেন, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে অনেক হাজি পদদলিত হয়ে মারা গেছেন।
 
হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ মুহূর্তে উদ্ধার অভিযান চলছে বলে সৌদি সিভিল ডিফেন্স সার্ভিস টুইটার বার্তায় জানিয়েছে।
 
আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় ওই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার পর সেখানে ৪ হাজার নিরাপত্তাকর্মী পাঠানোর কথা জানিয়েছে  সৌদি সরকারের বেসামরিক নিরাপত্তা বিভাগ। ওইসব নিরাপত্তাকর্মীর মধ্যে জরুরি উদ্ধারকর্মী রয়েছেন।
 
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের সময় ‘স্ট্রিট ২০৪’ এ পদদলিত হওয়ার ওই ঘটনা ঘটে।
 
এর আগে গত ১২ সেপ্টেম্বর জুমার দিনে সন্ধ্যায় মুসলমানদের পবিত্রতম স্থান সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে বিরাট একটি ক্রেইন ভেঙ্গে পড়ে ১১৭ জন নিহত হন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: