ছোট-মাঝারিতে ছেয়েছে মাগুরার বাজার, বড় ইলিশ দূরেই

মাগুরানিউজ.কমঃ 

mn

ভাটা পড়েছে মাগুরায় ইলিশ সরবরাহে। বড় মাছ তো দূর অস্ত্, সরবরাহ কম মাঝারি মাপের ইলিশেরও। প্রথম বর্ষায় ইলিশের বাজারের দখল নিয়েছে ছোট মাছই।

জামাইষষ্ঠীর আগে থেকেই ইলিশ মাছ বাজারে দেখা যাচ্ছিল। তবে সে সবই হিমঘরের। ফলে সেই সব মাছ আগুন দামেই বিক্রি হয়েছে। মাগুরারর বিভিন্ন মাছ বাজারের খবর ছিল, বর্ষা নামলেই বাজারে নতুন মাছ ঢুকবে। একই সঙ্গে দামও কমবে রুপোলি শস্যের।

মৎস্যজীবীরা জানান, স্রোতের কারণে এগনো যাচ্ছে না গভীর সমুদ্রের দিকে। স্বল্প পুঁজির মৎস্যজীবীরা অনেকে ফিরেও এসেছেন। ফলত আগামী কিছু দিন আবারও বাজারে ইলিশের জোগানে সমস্যা হবে বলে জানান পাইকারি মৎস্য ব্যবসায়ীরা। তারা জানান, প্রথম মরসুমে ছোট মাছই বেশি উঠেছে। তার পরে মাঝারি। এক কিলোগ্রাম ওজনের মাছের পরিমাণ সব চেয়ে কম।

মাগুরার বিভিন্ন বাজারে অন্তত এক কেজি ওজনের মাছ প্রায় নেই বলেই জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। আটশো থেকে সাড়ে আটশো গ্রামের মাছও তেমন ভাবে আসেনি। অধিকাংশই ৫০০-৭০০ গ্রাম ওজনের ছোট মাছ।

মৎস্য ব্যবসায়ীরা জানান, ‘‘প্রাকৃতিক ঘটনার তো কোনও ব্যাখ্যা হয় না। তবে এ বার মাছ ভাল হবে বলে খবর রয়েছে। আসলে একটা ট্রলার টানা আট-দশ ধরে দিন সমুদ্রে থাকে। তার জন্য বিপুল খরচ হয়ে যায়। ফলে মৎস্যজীবীরা আর্থিক ক্ষতি থেকে রেহাই পেতে ছোট মাছ নিয়েই ফিরছেন।’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: