পৃথিবীর ‘প্রথম’ রোবটের বিয়ে। রোবটের হাতে মানুষ খুন!

মাগুরানিউজ.কমঃ 

image

রোবট নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুুক্তির আশীর্বাদ। বৈজ্ঞানিক গবেষণাগার থেকে রান্নাঘর, সব জায়গায় চলে এসেছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জটিল কাজকে আরো সহজ করার জন্য রোবটের সৃষ্টি। এবার হলো রোবটের বিয়ে এবং রোবট মানুষ খুন করলো ।

প্রথম রোবটের বিয়েঃ

লাল জামার সঙ্গে রঙ মিলিয়ে বো-টাই বাঁধা বরের। তার পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সাদা গাউনে সেজে লাজুক হাসছে কনে। বিয়ের আসরে নিমন্ত্রিত অতিথিদের সামনেই ‘ওয়েডিং কেক’ কাটলেন নবদম্পতি। সকলে শুভেচ্ছা জানালেন তাঁদের। সব শেষে চুমুও শেয়ার করলেন তারা। যে কোনও সাধারণ বিয়ের আসরে এমনটাই তো নিয়ম। কিন্তু এ কোনও সাধারণ বিয়ে নয়। ঠিক মানুষের মতোই বিয়ে সেরে ফেললেন পৃথিবীর প্রথম রোবট দম্পতি। জাপানের টোকিওতে গত ২৭ জুন এই অভিনব বিয়ের সাক্ষী থাকলেন শ’খানেক অতিথি।

বরের নাম ফরিস। মায়ওয়া ডেনকি সংস্থা তৈরি করেছে এই রোবটটি। আর কনের নাম হিউম্যানড্রয়িড ইউকিরিন। তার জন্মদাতা টাকাইউকি টোডো। এই অ্যান্ড্রয়েড যন্ত্রমানবীকে তৈরি করা হয়েছে জাপানি পপ তারকা ইউকি কাসিওয়াগির আদলে। এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল পেপার নামের একটি রোবট। এমনকি ফরিস এবং ইউকিরিনের বিয়েতে নাচ-গানের জমাটি পারফরম্যান্স দিয়েছে একটি রোবট ব্যান্ড। অতিথিদের দলে মানুষদের সঙ্গে যন্ত্রমানবদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে মানুষ এবং যন্ত্রমানুষ যৌথ ভাবে উপভোগ করল পৃথিবীর প্রথম রোবট-বিয়ে।

মানুষ খুনঃ

এদিকে মানুষের তৈরি এই রোবট, যদি মানুষকেই খুন করে, তখন বিষয়টি কী দাঁড়ায়? মোটেও ভালো কিছু নয়। এমন একটি ঘটনা ঘটে গেল জার্মানির বিশ্বখ্যাত অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং গ্রুপ ভোল্কসওয়াগানের (ভিডব্লিউ) একটি কারখানায়।

গত বুধবার জানাজানি হলো। ফ্রাঙ্কফুট থেকে ১০০ কিলোমিটার দূরে বাউনাটালে একটি কারখানায় যথাস্থানে রোবট বসানোর সময় একজন কনট্রাক্টরকে ধরে ফেলে সেটি। পরে ওই কনট্রাক্টরকে একটি ধাতবপাতের সঙ্গে চেপে ধরে এবং সেখানেই তার মৃত্যু হয়। সোমবার এ ঘটনা ঘটে।

robot11435810859

ভিডব্লিউয়ের মুখপাত্র হেইকো হিলউইগ জানিয়েছেন, রোবট ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না। এটি মানবসৃষ্ট সমস্যা। রোবটে যে প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, তাতে কোনো ত্রুটি ছিল, বিধায় সে ভুলবশত মানুষকে ধরে ধাতবপাতের সঙ্গে চেপে ধরেছে।

হিলউইগ আরো বলেন, কারখানায় বিভিন্ন ধরনের কাজ করে রোবট। এগুলোর জন্য আলাদা কাজের জায়গা করা হয়েছে, যেখানে মানুষের কোনো দরকার হয় না। এতদিন কোনো ভুল হয়নি।

জার্মানির সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, রোবটের হাতে মানুষের খুন হওয়ার পর বেকায়দায় পড়েছে পুলিশ। মামলা হবে কার নামে? এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, কর্মক্ষেত্রে রোবটের হাতে মানুষ খুন হওয়ার ঘটনা বিরল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: