মাগুরানিউজ.কম:
মাগুরায় ঈদের হাটগুলোতে কঠোর মনিটরিং করছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
মাগুরা জেলার প্রধান পশু হাটগুলো হচ্ছে, সদরের রামনগর, কাটাখালী, আলমখালী, সত্যজিৎপুর, আলোকদিয়া, মহম্মদপুরের বেথুলিয়া, নহাটা, শালিখার আড়পাড়া, সীমাখালী, পুলুম, চতুরবাড়িয়া, শ্রীপুরের লাঙ্গলবাধ ও সারঙ্গদিয়া। নিয়মিত এহাটগুলোর পাশাপাশি কোরবানী উপলক্ষে বসেছে আরো অস্থায়ী অসংখ্য গরু ও ছাগলেরহাট।
প্রতিটি হাটে কঠোর মনিটরিং করছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
রামনগর হাট পরিদর্শকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম জানান, প্রতিটি গরু হাটে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। যেকারনে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে কেনা-বেচা করতে পারছেন। জাল টাকা লেনদেন, চাঁদাবাজীসহ কেউ কোন বিশৃঙ্খলা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনকরা হবে।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোরবানীর পশুর হাটগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক হাটগুলোর সার্বিক অবস্থা মনিটরিং করা হচ্ছে।
জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কানাই লাল স্বর্ণকার জানান, খামারিরা যাতে কেমিকেল যুক্ত খাবার ব্যবহার না করে সে বিষয় খেয়াল রাখার জন্য ১ জন পশু ডাক্তারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট মোট ৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ সকল টিম মাগুরার বিভিন্ন নামকরা হাটগুলোতে ঈদের আগের দিন পর্যন্ত মনিটরিং করবে। যে কেউ ইচ্ছা করলে গরু-ছাগল কেনার আগেসুস্থতা পরীক্ষা করে নিতে পারবেন।


