মাগুরায় ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি গরু

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় জমে উঠেছে কোরবানীর পশু হাট। ঈদুল আজহা যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে গরু, ছাগলের বেচা-কেনা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভীড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারীআকারের স্বাস্থ্যবান গরু।

মাগুরা জেলার প্রধান পশু হাটগুলো হচ্ছে, সদরের রামনগর, কাটাখালী, আলমখালী, সত্যজিৎপুর, আলোকদিয়া, মহম্মদপুরের বেথুলিয়া, নহাটা, শালিখার আড়পাড়া, সীমাখালী, পুলুম, চতুরবাড়িয়া, শ্রীপুরের লাঙ্গলবাধ ও সারঙ্গদিয়া। নিয়মিত এহাটগুলোর পাশাপাশি কোরবানী উপলক্ষে বসেছে আরো অস্থায়ী অসংখ্য গরু, ছাগলেরহাট। স্থায়ী-অস্থায়ী এ সকল হাটে জেলার বিভিন্ন স্থান থেকে খামারী, ব্যাপারীও গৃহস্থরা ভিড় করছেন গরু-ছাগল কেনা-বেচার জন্য।

আজ সারাদিন পশুর হাটগুলোতে বেশী ভিড় লক্ষ করা গেছে। কোরবানী দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যে’র মধ্যে তাদের পছন্দের গরুটি কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন কোরবানীর গরু কিনে। কেউ কেউ আবার অপেক্ষা করছেন শেষ মূহুর্তের জন্য। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: