শরতের বৃষ্টিতে নাকাল মাগুরা শহরবাসী

মাগুরানিউজ.কম:

maguranews

ষড়ঋতুর বাংলাদেশে এখন চলছে শরৎকাল। ভাদ্র শেষ হয়ে আশ্বিন মাস শুরু হয়েছে মাত্র পাঁচদিন।

প্রকৃতি এখনো আচরণ করছে গ্রীষ্ম-বর্ষা মিলিয়ে। ভাদ্রের শেষদিক আর আশ্বিনের প্রথম তিনদিন ছিল তাপদাহ। গত দুদিন ধরে সারা দেশের সাথে মাগুরাতেও থেমে বৃষ্টি হচ্ছে। আর রোববার সকাল থেকে একটানা বর্ষণের কারণে ভোগান্তিতে পড়েছে শহরবাসী।

ভারী বর্ষণে কলেজ পাড়ার বেশিরভাগ সড়কের পানির ঢেউ হার মানিয়েছে ছোট-খাট নদীকেও। কমবেশি পানিবদ্ধ প্রায় পুরো মাগুরা শহর।

এতে থমকে গেছে শহরবাসীর জনজীবন। প্রধান সড়ক, ফুটপাত, পাড়ার গলি সব জায়গায় শুধু পানি আর পানি। যেন শহরে কোনো ড্রেনেজ ব্যবস্থাই নেই।

জলাবদ্ধতায় রিক্সা চলাচল কমে যায়। কাছাকাছি দূরত্বে যেতে দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না রিকশা।সব মিলিয়ে শহরজীবনে নেমে আসে অনেকটা স্থবিরতা, ধীরগতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: