দাম কম মাগুরায়

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় কোরবানির হাটগুলো জমে উঠতে শুরু করেছে। হাটে হাটে গরুর আমদানিও প্রচুর। তবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বৈধ এবং অবৈধ পথে কোরবানির পশু আসার খবরে জেলার হাটগুলোতে গরুর দাম কমতে শুরু করেছে। হাটে বেচাকেনায় বরাবরই শীর্ষে থাকা মাঝারি সাইজের একটি গরু এক সপ্তাহ আগেও মাগুরার হাটগুলোতে ৫০ থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সেই একই আকারের গরু ৩৮ থেকে ৪২ হাজার টাকায় মিলছে। একইভাবে কমেছে ছোট-বড় গরুর দামও। গরুর দাম গত বছরের তুলনায় কম হওয়ায় খুশি ক্রেতারা। হাটে হাটে কম দামে গরু কিনতে পারায় তাদের বেশ উৎফুল্ল দেখা গেছে। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন গরুখামারিরা। তারা জানিয়েছেন, ভারত থেকে প্রচুর গরু আসার কারণে চাহিদা কমেছে, ফলে বাজারও পড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: