মাগুরায় সুপ্র’র আলোচনাসভা। টেকসই উন্নয়নের জন্যে সুপারিশ

মাগুরানিউজ.কম: 

mn

‘পরিবর্তিত পৃথিবী স্থায়ীত্বশীল উন্নয়ন ২০৩০’ এই শিরোনামে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) মাগুরা জেলা শাখা।

বুধবার দুপুরে  সুপ্র মাগুরার সহ সভাপতি আবু ইমাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ।

অনুষ্ঠানের শুরুতে সুপ্র ঢাকা সচিবালয় সহযোগি সমন্বয়কারি  মোঃ আরিফুল ইসলাম এ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, মাগুরার পৌরসভার মেয়র ইকবাল আকতার খান কাফুর, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, বাসুদেব কুন্ডু প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী আব্দুর রউফ মাখন, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, সাংবাদিক রূপক আইচ, শিক্ষক নেতা গোলাম কুদ্দুস প্রমুখ।

সভায় বক্তারা আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক পরিবর্তনকে মোকাবেলার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সুপারিশ প্রণয়ন করেন। তারা টেকসই উন্নয়নে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: