মাগুরায় মাটিচাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার করলো পুলিশ

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মাটি চাপা দেওয়া অবস্থায় মাজেদুল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মহম্মদপুর উপজেলার শিরগ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে বুধবার মাটি চাপা দেওয়া অবস্থায় মাজেদুল নামে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের খবির শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিরগ্রামের বাসিন্দা তৌহিদ খাঁন বুধবার দুপুরে বাড়ির পাশে বাগানে বাঁশ কাটতে গিয়ে মাটি খোড়া দেখতে পান। যেখানে গর্তের ভেতর মানুষের হাত দেখতে পেয়ে তিনি লোকজনকে খবর দেন। পরে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে। লাশের গলা কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, রক্তমাখা লাঠি, গেঞ্জি ও ছোরার বাট আলামত হিসেবে জব্দ করেছে।

নিহতের বড় ভাই সাজেদুল শেখ জানান, তিন বোন দুই ভাইয়ের মধ্যে মাজেদুল (২৩) দ্বিতীয়। সে কৃষি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসা করত। মঙ্গলবার রাতে মাছ ধরার কথা বলে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান,‘ঘটনাটির তদন্তের কাজ চলছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: