জলাবদ্ধ সাকিবের শৈশবের মাঠ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইলেন মাগুরার ক্ষুদে খেলোয়াড়রা

মাগুরানিউজ.কম:

mn

রাজীব মিত্র জয়- 

বিশ্ব সেরা অলরাউন্ডার মাগুরার সাকিব আল হাসান। বিশ্বখ্যাত এই তারকা শৈশবে মাগুরাতে যে মাঠে খেলে হয়েছেন বিশ্বসেরা, সে মাঠের সংস্কারের জন্য এবার মাগুরার ক্ষুদে খেলোয়ারদের আন্দোলন করতে হচ্ছে। আর তাই এ ব্যাপারে তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেছেন বলে ‘মাগুরানিউজ’কে জানিয়েছেন।

বিকেএসপিতে যাওয়ার আগে সাকিব পড়াশুনা করেছেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে। অথচ বিশ্বসেরা এই তারকার বিদ্যালয়ের মাঠ বছরের অর্ধেকটা সময় পানিতে তলিয়ে থাকে। তাই আগামী দিনের সাকিবরা মাঠে খেলাধূলা করার আগ্রহ হারিয়ে ফেলছে। সাকিব, উজ্জ্বল, শোভন, লাজুক, সালমার মত বিশিষ্ট খেলোয়াড়ের জেলা মাগুরাতে ক্রীড়া মোদিরা সঠিক সময়ে খেলাধূলা অনুশীলন করতে পারবে না এটা মেনে নিতে পারচ্ছেন না স্থানীয় ক্ষুদে খেলোয়াড়রা। তাই মাঠ সংস্কারের দাবিতে সম্প্রতি মানববন্ধন কর্মসূচিও করেন তারা।

জেলা পৌরসভার চারটি মাঠ সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ ও খেলার পরিবেশ ফেরানোর দাবিতে সম্প্রতি প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ক্ষুদে খেলোয়াড়রা।

মাগুরার অন্যতম ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ইয়াং স্টার একাডেমির পরিচালক বারিক আনজাম বার্কী ‘মাগুরানিউজ’কে বলেন, মাগুরা শহরে খেলাধুলার প্রধান মাঠ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ, আদর্শ ডিগ্রি কলেজ মাঠ, এজি একাডেমির মাঠ ও সরকারি কলেজের মাঠ। মাঠ চারটি বছরের অর্ধেকটা সময় পানিতে তলিয়ে থাকে। এছাড়া জেলার অন্যান্য মাঠগুলোরও বেহাল দশা। সময় মত মাঠগুলো পরিস্কার পরিচ্ছন্নসহ সংস্কার করা হয় না। এ কারণে ধীরে ধীরে ক্ষুদে খেলোয়াড়রা এসব মাঠে খেলাধূলা করতে আগ্রহ হারিয়ে ফেলছে।

সাকিবের শৈশবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি ‘মাগুরানিউজ’কে বলেন, যে মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়ি সে মাগুরায় উপযুক্ত মাঠে খেলাধূলা করতে পারছেন না খেলোয়াড়রা। এসময় তিনি এসব সমস্যা সমাধানে জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রতিমন্ত্রীর একান্ত সহযোগিতা কামনা করেন।

মাগুরার উন্নয়নকামী মানুষেরা ‘মাগুরানিউজ’কে জানান, মাঠগুলোতে ড্রেনেজ ব্যবস্থা চালু ও মাটি দিয়ে ভরাট করাসহ সংস্কার করে উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে আগামীতে পাওয়া যাবে সাকিবের মত আরও অনেক তারকাদের। এ ব্যাপারে তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: