মাগুরায় সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা জেলায় প্রতি বছর মাছের চাহিদা ১৭ হাজার ৪শত ৩১ মেট্রিক টন। এরমধ্যে উৎপাদন হচ্ছে ১৫ হাজার ৬০ মেট্রিক টন। চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২ হাজার ৩শত ৭০ দশমিক ৬৬ মেট্রিক ট্রন। মাগুরা জেলায় এ খাতে সরকারি বরাদ্ধ কম এবং লোকবল স্বল্পতাসহ নানা কারণে এ ঘাটতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না।

শনিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় আরো জানানো হয় জেলায় ৬ হাজার পুকুর, ৮১টি বিল, ৫৮টি বাওড়, ৫১টি খাল, ৮টি নদী এবং ২০টি প্লাবন ভূমিতে মাছের চাষ হয়। যার মধ্যে সরকারি উদ্যোগে ১২ হেক্টর জলাশয়ে মাছের পোনা ছাড়া হচ্ছে।

মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামার ব্যবস্থাপক মো: জাহাঙ্গির আলম খান ও মৎস্য জরিপ কর্মকর্তা একেএম ওহিদুজ্জামান। মতবিনিময় সভায় জেলার মৎস্য সম্পদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

অপরদিকে জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়- মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার ১২শ হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ২০ মেট্রিকটন মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া মৎস্য চাষ সম্প্রসারণ, সংরক্ষণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের মাছ চাষি, নির্বাচিত জনপ্রতিনিধি ও শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রশিক্ষণ, মতবিনিময়, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: