মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা প্রশাসন ও ইন্সটিটিউট অব ফ্রিল্যান্সিং এন্ড আউট সোর্সিং এর যৌথ উদ্যোগে মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ভবনের ৩য় তলায় একটি কক্ষে ইতিমধ্যে কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক উদ্ধোধন হলেই শুরু হবে এ প্রশিক্ষণ কর্মশালা।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম জানান, প্রতিটি কোর্সের সময়সীমা হবে ১ মাস। আর এ প্রশিক্ষণে প্রশিক্ষার্ণীদের ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা, একাউন্ট খোলার সিস্টেম, ওডেক্স থেকে অন্যান্য সাইটে কাজ পাওয়ার পদ্ধতি, ৩টি সেসনে ডাটা এন্ট্রি, সার্চ ইঞ্জিন বিষয়ে ৩টি ধাপ, ব্যাক লিংক, ফোরাম পোস্টিং, প্রজেক্ট তৈরি এবং পাঠানোর পদ্ধতি, ওয়েব পেজ ডিজাইন, পেমেন্ট মেথডসহ প্রতিদিন ১টি করে ইংরেজি শেখার ক্লাস গ্রহণ করা হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার দীপক কুমার দেবশর্মাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।


