জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক

মাগুরানিউজ.কম:

mn

জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বিবৃতিতে মাগুরা নিউজকে তিনি বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দুধর্মাবলম্বি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

তিনি বলেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে সকল ধর্মের প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। যে কোন ধর্মীয় উৎসব ধর্মের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানব সমাজের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। আনন্দরূপ বিনম্রতায় সমাজে সকলকে এক গভীর শুভেচ্ছাবোধে অনুপ্রাণিত করে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।’ তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: