১৭টি দপ্তরের বেতন ভাতা দেবে উপজেলা পরিষদ

মাগুরানিউজ.কম:

mn

উপজেলায় অবস্থিত ১৭টি দপ্তরে কর্মরত জনবলের বেতন-ভাতা এবং এ-সংক্রান্ত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য সরকারের দেওয়া অর্থ উপজেলা পরিষদে জমা হবে। সোমবার স্থানীয় সরকার বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে উপজেলা পরিষদ শক্তিশালী হবে বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা।

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ অনুযায়ী সরকারের দেওয়া অর্থ উপজেলা পরিষদে জমা হওয়ার কথা। কিন্তু এত দিন তা হয়নি। প্রতিটি অফিস তার সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বেতন-ভাতা পেত। এই প্রস্তাব অনুমোদন পাওয়ার পর উপজেলার যেকোনো অর্থ খরচ করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ সই লাগবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, এত দিন ধরে এটি কার্যকর না হওয়ার বিষয়টি ছিল দুঃখজনক। এখন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ। আইনটি কার্যকর করা হলে উপজেলা পরিষদের গুরুত্ব বাড়বে, ১৭টি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: