লাল-সবুজে প্রস্তুত অস্ট্রেলিয়া প্রবাসী ‘মাগুরাবাসী’

মাগুরানিউজ.কম:

mn

সিডনি অষ্ট্রেলিয়া থেকে, চন্দন সেন- শত শত লাল-সবুজ পতাকা ও স্কার্ফ নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালিদের সাথে মাগুরাবাসীও প্রস্তুত। রিতিমতো সাজসাজ রব। বিকেল ৫টায় অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ-মালয়েশিয়া প্রীতি ম্যাচটি দেখতে মালয়েশিয়ায় বসবাসরত বাঙ্গালিরা বিশাল সংখ্যায় জাতীয় ফুটবল দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে গিয়েছিলেন। সমর্থকরা মাঠে গিয়েছিলেন ফ্ল্যাগ, ব্যানার ও স্কার্ফ এবং লাল সবুজ জার্সি পরে। যখনই মামুনুল এবং এমিলি মালয়েশিয়ার গোল পোস্টের দিকে বল বাড়িয়ে দিয়েছেন তখনই সমর্থকেরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গগণবিদারী চিৎকারে উৎসাহ যুগিয়েছেন। মালয়েশিয়ার আক্রমণ বাংলাদেশের রক্ষণভাগ প্রতিহত করলেও তারা একইভাবে চিৎকার করেছেন। সেই খেলায় বাংলাদেশি সমর্থকদের চিৎকার এবং উদযাপন স্বাগতিক দেশের সমর্থকদেরও ছাপিয়ে গেছে ।

এখানে বাস করা একজন হিসেবে নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ দল যখন এশিয়ান পাওয়ারহাউস ‘সকারু’দের বিপক্ষে মাঠে নামবে তখন অস্ট্রেলিয়াতেও একই দৃশ্য হবে।

এনআইবি স্টেডিয়ামে ম্যাচটির জন্য অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন এরইমধ্যে স্টেডিয়ামের একটি অংশ বাংলাদেশের সমর্থকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। বাজারে ছাড়ার কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে স্টেডিয়ামের সেই অংশটুকুর টিকেট।

পার্থের বাংলাদেশীরা সবাই দুই দলের যোগ্যতা সম্পর্কে কমবেশি ধারণা রাখেন। বাস্তবতার বিচারে খেলার সম্ভাব্য ফলাফলটি কি হতে পারে তাও জানেন তারা। তারপরও ম্যাচটিকে ঘিরে বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

বড় এই ম্যাচটি ছাড়াও পার্থের বাংলাদেশীদের সামনে রয়েছে একটি ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে বাংলাদেশী এসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আগামী ২৯ সেপ্টেম্বর থেকে একটি ছোট আকারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

কিন্তু সবার অাগে, সবকিছুর অাগে বৃহস্পতিবারের ম্যাচ। বাংলাদেশী এসোসিয়েশন শত শত সবুজ এবং লাল স্কার্ফ তৈরি করে রেখেছে। বিশাল আকারের বাংলাদেশের পতাকা নিয়েও মাঠে আসবেন তারা।

এই ম্যাচটি সবার সামনে এই সত্যটাই তুলে ধরবে যে, বাংলাদেশের ফুটবলের জন্য বাংলাদেশের এবং সাগরের ওপারের বাংলাদেশীদের সমর্থন এখনও বিশাল পরিসরেই জীবন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের ঘরোয়া ক্লাবগুলোর উচিত শক্তিশালী প্রতিপক্ষর সাথে আরও প্রীতি ম্যাচ আয়োজন করা।

মানসম্মত ফুটবল সেটা দেশে বা দেশের বাইরে যেখানেই হোক তা আরও বেশি সংখ্যায় সমর্থকদের আকর্ষণ করবে। বাংলাদেশের উচিত তাদের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাওয়া এবং শক্তিশালী প্রতিপক্ষকে নিয়মিত প্রীতি ম্যাচে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া।

 

লেখক- প্রবাসী মাগুরাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: