মাগুরানিউজ.কম:
মাগুরার কাশিনাথপুরে অঞ্জাত এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সাইনবোর্ড এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় ।পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে লাশটি বিকৃত হয়ে যাওয়ায় কেউ সনাক্ত করতে পারেনি ।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। গভীর রাতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটতে পারে।’
মাগুরা সদর থানার এসআই মবিনুল ইসলাম জানান, রোববার সকাল ৬ টার দিকে কাশিনাথপুর এলাকায় মাগুরা-যশোর সড়কে লাশটি পাওয়া যায়। তবে, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মাগুরা নিউজকে তিনি বলেন, “রাস্তার পাশে ওই ব্যক্তির থেঁতলে যাওয়া মাথাসহ বিকৃত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না সড়ক দুর্ঘটনা- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...