বিপথে মাগুরার শিক্ষার্থীরা: কিরণমালা ও পাখি নামে খাতার মলাট

mnমাগুরানিউজ.কম: স্টার জলসার সিরিয়ালের জন্য পারিবারিক ঝগড়া, আত্মহত্যা, স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ি, সাংসারিক অশান্তি বাড়লেও থামছে না এর আগ্রাসন। এবার কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করতে লেখার খাতার কভারে স্টার জলসা, পাখি, কিরণমালা কিম্বা জলনূপুর ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাইন্ডাররা খাতার মলাটে এসব সিরিয়ালের নাম ব্যবহার করছেন। দোকানে থরে থরে সাজানো এসব খাতায় মাগুরার বাজার ভরে গেছে। প্রায় সব শিক্ষার্থীরা এসব খাতা কেনায় কাটতিও ভালোবলে মাগুরা নিউজকে জানান দোকানীরা। 
এছাড়া আচার, লজেন্স, সুইটবল, চানাচুর, শনপাঁপড়ি ইত্যাদি মিনি সাইজে প্যাক করা নানা শিশুখাবার বিক্রি হচ্ছে মাগুরার বিভিন্ন গ্রামে।
এসব মিনি সাইজের পলিথিনের প্যাকেটে ক্রেতা আকর্ষণের জন্য বাড়তি হিসাবে সেঁটে দেয়া হচ্ছে নানারকম ছবি। যার অধিকাংশই নগ্ন ও অর্ধনগ্ন। এছাড়াও আছে বিভিন্ন কায়দায় নায়ক-নায়িকাদের ছবি। এসব আকর্ষণীয় ছবি ব্যবহার করে তারা কোমলমতি শিশু-কিশোরদের আকৃষ্ট করে ব্যবসায়িক ফায়দা লুটছে, সেই সাথে বিস্তার ঘটছে  কুরুচি ও অশ্লীলতার। কিন্তু বিষয়টি যেন দেখার কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: