মাগুরানিউজ.কম: কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলেন মাগুরার মানুষ। বর্ষার মেজাজটাও ঝিমিয়ে পড়েছিল। কিন্তু রবিবার সকাল থেকেই বদলে গিয়েছে পরিবেশটা। মেঘলা আকাশের জেরে তাপমাত্রা অনেকটাই কম। সকালে হাল্কা বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডে দানা বাঁধা একটি নিম্নচাপের জেরেই এমন পরিস্থিতি। এতে আগামী দিন তিনেক এ অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।
রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আবহবিজ্ঞানীরা বলছেন, উত্তরবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডে থাকা নিম্নচাপের মধ্য দিয়ে ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অাগস্ট মাসের গোড়াতেই বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে দানা বাঁধা ঘূর্ণিঝড় গোমেনের জেরে এ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল।

