মাগুরানিউজ.কম:
জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে আজ সকালে মাগুরা পুলিশ লাইনস্ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল সাড়ে ১২টায় পোনা অবমুক্তকরন করেন মাগুরার পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার, মাগুরা,শ্রীপুর,মহম্মদপুর ও শালিখা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে বিভিন্ন জাতের মাছের পোনা জেলা পুলিশ লাইনস্ পুকুরে অবমুক্ত করা হয়।


