মাগুরানিউজ.কম:
মাগুরায় এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত শাহেরা খাতুন (৫০) উপজেলার মঘি গ্রামের আওয়াল মোল্লার স্ত্রী। এলাকাবাসী জানায়, আজ শনিবার ভোর রাতে সে নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বিকাল ৩টায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার জানায়, ৪ সন্তানের জননী ঐ গৃহবধু দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। শুক্রবারও যশোর থেকে তাকে চিকিৎসা করিয়ে আনা হয়। অসুস্থতার কারনে সে নিজেই আত্মহত্যার পথ বেছেঁ নেয়।


